ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৪ ০৭:৪৮ পিএম

শাকিবের নতুন সিনেমা, ভিলেন যীশু সেনগুপ্ত

শাকিবের নতুন সিনেমা, ভিলেন যীশু সেনগুপ্ত

ঘুরে দাঁড়াচ্ছে ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রি। মন্দাভাবকে পেছনে ফেলে হলমুখী হচ্ছেন দর্শকরাও। একের পর এক নতুন নতুন গল্পের সিনেমা দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। এতে ঢালিউডে নতুনত্বের ছোঁয়া লেগেছে। সে ধারায় এবার শাকিবের সঙ্গে নাম লেখালেন কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। তবে নায়ক নয়, খলনায়ক হিসেবে পর্দায় ধরা দেবেন তিনি।

জানা গেছে, শাকিবকে নিয়ে আরও একটি বিগ বাজেটের সিনেমা করতে যাচ্ছে পরিচালক রায়হান রাফী। আর সে সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে যীশুকে।

এর আগে, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল বিগ বাজেটের সিনেমা ‘তুফান’। এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল যীশুর। কিন্তু সেই সময় শুটিংয়ের তারিখ না মেলায় ‘তুফান’-এ দেখা যায়নি তাকে।

এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে সিনেমাটির পরিকল্পনা। তবে জানা যায়, চলতি বছরের শেষে কিংবা আগামী বছর, ২০২৫-এর শুরুতে কলকাতায় হবে সিনেমার শুটিং। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে ‘তুফান টু’।

আরও পড়ুন

এদিকে গত ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার একটি ফ্লাইটে মুম্বাই গেছেন শাকিব। সেখানে এক মাস ‘বরবাদ’ সিনেমার শুটিং করবেন তিনি। এতে আবারও জুটি বেঁধেছেন শাকিব-ইধিকা।

‘তুফান’-এ শাকিব, মিমি ও নাবিলা ছাড়াও চঞ্চল চৌধুরীকে দেখা গিয়েছিল। এবার যীশুকে নতুন অবতারে দেখার ইচ্ছে তার দুই বাংলার সিনেমাপ্রেমীদের। এখন অপেক্ষার পালা সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১

যমুনা নদীর ভাঙনে ঝুঁকিতে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র

২

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৩

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের নিয়োগ, এসএসসি পাসেই চাকরির সুযোগ

৪

একাত্তরের চেতনার কথা বলে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে : শিবির সভাপতি সাদ্দাম

৫

বালি আন্তর্জাতিক অলিম্পিয়াডে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর সাফল্য

৬