ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৪, ০৪:১০ দুপুর

জবি শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি ওবায়দুল-সেক্রেটারী নাইম

জবি প্রতিনিধি: শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (১৬ ব্যাচ) ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (১৬ব্যাচ) নাইমুর রহমান।

সোমবার (২৮ অক্টোবর) শেরপুর জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টামন্ডলী ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত আংশিক কমিটির এক প্রেসবিজ্ঞপ্তিতে বিয়ষটি নিশ্চিত করা হয়। এতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোকাদ্দেসুর রহমান লিমন, ফাহিম ফয়সাল, সোহানুর রহমান সানি, আলিফ আকাশ ও সানজিদা আক্তার শান্তা। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশাল নন্দি,তানজিমুল রিফাত, মাহমুদুল হাসান, রাফসান ওয়াহিদ রিকুব,নাইমা রহমান লামিয়া।

আরও পড়ুন

এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান রানা, দপ্তর সম্পাদক আবদুর রশিদ, অর্থ সম্পাদক শাহরিয়ার আরিফ রাকিব, প্রচার সম্পাদক জুবায়ের হাসান শান্ত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নকিবুল ইসলাম। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সুগার মিলের ১৬ ড্রাম চিটাগুড় উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অটোচাপায় স্কুলছাত্র নিহত

সংসদে গিয়ে আমি বগুড়াবাসীর কথা বলতে চাই : নবনির্বাচিত এমপি রেজাউল করিম বাদশা

গাইবান্ধায় অবৈধ পেট্রোল মজুত ডিপো মালিকের কারাদন্ড

লালমনিরহাটে মহিলা আ’লীগ এড. রুমী কারাগারে