ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল

নির্বাচন একটি অবধারিত ঘটনায় পরিণত হচ্ছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নির্বাচন একটি অবধারিত ঘটনায় পরিণত হচ্ছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

রাজশাহী প্রতিনিধি : অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন এখন ক্রমান্বয়ে একটি অবধারিত ঘটনায় পরিণত হচ্ছে। আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীতে ‘নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগ’-এর রাজশাহী আঞ্চলিক পরামর্শ সভায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজশাহীর পবার ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বৃহত্তর রাজশাহী অঞ্চলের সাধারণ নাগরিক, শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের প্রতিনিধি, আইনজীবী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। সভায় নানা বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন। এছাড়া আগামী সংসদ নির্বাচনে প্রার্থীদের বিবেচ্য বিষয় ও সরকারের কাছে প্রত্যাশার বিষয়গুলো তারা তুলে ধরেন।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেন্টার ফর পলিসি ডায়ালগ’র সম্মানীয় ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যে কোনো একটি ঘটনায় পৌঁছানোর ক্ষেত্রে রাস্তা অনেক ক্ষেত্রে সমস্যাসংকুল থাকে। প্রত্যেকেই আশা করছেন, নির্বাচনটা হবে যথাসময়ে। সুষ্ঠুভাবে হবে, অংশগ্রহণমূলক হবে এবং যে ফলাফল আসবে তা বাংলাদেশের আগামীদিনের যে চেষ্টা, সেটাকে আরও এগিয়ে নেবে।

ড. দেবপ্রিয় বলেন, অংশগ্রহণকারীরা দেখতে চাচ্ছে একটা নির্বাচন, যেখানে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন। ব্যয়কে নিয়ন্ত্রণ করা, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ন্ত্রণ করা এবং উপযুক্ত প্রার্থীকে দাঁড় করানোর ব্যাপারে খুব বড়ভাবে কথা আসছে। নির্বাচনের ব্যয় যদি কমানো না যায়, তাহলে দুর্নীতি কমানো মুশকিল হবে। প্রত্যেকটা জনপ্রতিনিধি কী দায়িত্ব পালন করলেন, বাৎসরিকভাবে সেই হিসাব দেওয়ার কথা তারা বার বার বলছেন।

আরও পড়ুন

তিনি জানান, রাজশাহীকে কেন্দ্র করে বড় বড় বিষয় উঠে আসছে। রাজশাহী মরুকরণ হচ্ছে। উত্তরাঞ্চলে পদ্মা ও তিস্তার পানি সংকটকে নিরসন করা। জ্বালানি সংকট রয়েছে। বিশেষ করে গ্যাসের সমস্যা। যোগাযোগ ব্যবস্থার সমস্যার কথা এসেছে। এখানে শিল্প নেই। শিল্পায়নের ব্যাপারে অনেকে গুরুত্বারোপ করেছেন। স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, দরিদ্র মানুষের সামাজিক সুরক্ষার ব্যাপারে কথা হয়েছে। সবচেয়ে বেশি এসেছে নিরাপত্তার বিষয়টি। এটি শুধু অর্থনৈতিক নিরাপত্তার বিষয় না, সামাজিক, সাংস্কৃতিক এবং ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে আসছে।

এর আগে পরামর্শ সভায় সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, ডাসকো কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কলেজশিক্ষক মোশাররফ হোসেন, শিক্ষার্থী ফুয়াদ রাতুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন। তাদের এসব মতামত নাগরিক ইশতেহার হিসেবে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নকলায় বাসের ধাক্কায় মাহেন্দ্রা চালক নিহত

কসবা সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের কোচ আনচেলত্তি

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান বরখাস্ত