টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে বাস-পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় যাত্রীবাহী
নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)। এরমধ্যে আসিফ মোটরসাইকেল আরোহী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে এসআই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187758