বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বিজিবির অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খাড়েরা বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, গরু, চকলেট, চিংড়ি মাছের রেনু, অলিভ অয়েল, শাড়ি, গাঁজা, মোটরসাইকেল জব্দ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175426