১৯ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-আলজেরিয়া

১৯ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-আলজেরিয়া

বিশ্বকাপ ফুটবলের আসর জমে উঠেছে। শিরোপার লড়াইয়ে শামিল হতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বুধবার  (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসের কারণে। পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনা ও আলজেরিয়া এর আগে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। দীর্ঘ ১৯ বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল।


মজার ব্যাপার হলো, এবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে লড়বে তারা।
দুই দলের একমাত্র সাক্ষাতের স্মৃতিটি ২০০৭ সালের জুনের। স্পেনের বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলে আলজেরিয়াকে পরাজিত করেছিল। সেই রোমাঞ্চকর ম্যাচে আলবিসেলেস্তেদের তৎকালীন তরুণ তারকা লিওনেল মেসি জোড়া গোল করেছিলেন।


এ ছাড়া বাকি দুটি গোল করেছিলেন কার্লোস তেভেজ ও এস্তেবান কাম্বিয়াসো।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172817