চাঁপাইনবাবগঞ্জে সাপে কেটে কিশোরীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে সাবিকুন্নাহার (১৩) নামে ৭ম শ্রেণিরতে পড়ুয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে দেবিনগর ইউনিয়নের মাটিকাটাপাড়া চরহরিষপুর গ্রামের ইসাহাক আলীর মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির একটি কক্ষে খাটের ওপর পা ঝুলিয়ে বসে ছিল সাবিকুন্নাহার। এসময় একটি সাপ তার বাম পায়ের পাতার ওপর কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীণ অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
সদর থানার পরিদর্শক (অভিযান) আব্দুর রউফ বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171987