গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে লাফিয়ে পড়লেন যুবক
গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে সিহাবুল ইসলাম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার রাত ৮টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিহাবুল ইসলাম শহরের কালিবাড়ী পাড়ার বাসিন্দা এবং গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস গাইবান্ধা স্টেশন অতিক্রম করে বগুড়ার দিকে যাওয়ার সময় সিহাবুল চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা জানান, সিহাবুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যরা তাঁর আত্মহত্যার খবর জানতে পারেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171858