৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা
কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দায়িত্ব পালনে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171301