চাঁ‘নবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

চাঁ‘নবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির(১৪) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান(৪৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মিজানুর শহরের শাহীবাগ মহল্লার ইসলাইল হকের ছেলে এবং নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাইস্কুল) ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক।

গত বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টায় মিজানুরকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, গত বুধবার ভুক্তভোগী মেয়ের বাবা সদর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ওই শিক্ষককে আটক করে। ওই শিক্ষক নিজ বাসভবনে ব্যাচভিত্তিক প্রাইভেট পড়ান। শহরেরই বাসিন্দা ভুক্তভোগী মেয়ে তার নিকট প্রাইভেট পড়ত। ওই শিক্ষকের স্ত্রী ও সন্তান রয়েছে। ওসি আরও বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মেয়ের ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দী গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।                                 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171300