বগুড়ার নন্দীগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : চার মাসের অন্তঃসত্ত্বা

বগুড়ার নন্দীগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : চার মাসের অন্তঃসত্ত্বা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর বাবা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় আজ মঙ্গলবার (২ জুন) শিশুটির মা বাদি হয়ে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সকালে শিশুটি তার বান্ধবীর খোঁজে তার বাড়িতে যায়। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বান্ধবীর বাবা আইসক্রিম বিক্রেতা দোলা হোসেন (৩৫) শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে  ধর্ষণ করে। সেইসাথে ঘটনার পর বিষয়টি গোপন রাখার জন্য তাকে হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি সব খুলে বলে। পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা পরীক্ষা করে জানানো হয় যে শিশুটি চার মাস ১০ দিনের অন্তঃসত্ত্বা। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, শিশুটির মায়ের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171062