ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে: ট্রাম্প

ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের আবারও হামলা চালানো লাগতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান এখন চুক্তির জন্য তাদের কাছে অনুরোধ করছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, গতকালই ইরানে হামলা শুরু করতেন তারা। ট্রাম্প দাবি করেছেন, তারা নতুন হামলা থেকে মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন। নৌবাহিনীর জাহাজগুলো হামলার জন্য মিসাইল লোড করেছিল। এছাড়া অন্যান্য অস্ত্রও প্রস্তুত করা হয়েছিল। কিন্তু আরব নেতাদের অনুরোধে হামলার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন।

ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে এখন তাদের আরেকটি বড় হামলা চালাতে হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

এরআগে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি জানান ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলায় আপাতত হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169601