ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার তেহরানের নারমাক এলাকায় আহমেদিনেজাদের বাড়িতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ক্ষমতা ছাড়ার পর থেকে যেখানে বসবাস করছিলেন তিনি। হামলায় আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সদস্য ছিলেন এমন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তিন সদস্যও নিহত হয়েছেন।

৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, এসময় পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে  সোচ্চার ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে কট্টর রক্ষণশীল পটভূমি থাকা সত্ত্বেও ইরানের বর্তমান নেতৃত্বের সমালোচক ও বিরোধী কণ্ঠে পরিণত হয়েছেন তিনি।

ইরান সরকার তাৎক্ষণিকভাবে আহমাদিনেজাদের মৃত্যুর বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159369