নেত্রকোনার সোমেশ্বরী নদীতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে আশিক (২০) নামের এক তরুণ নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার শিবগঞ্জ ঘাট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় ঘটনাস্থল থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
আশিক একই উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকের বড় ভাই ওমর ফারুক তেরি বাজার ঘাট থেকে শিবগঞ্জ বাজার ঘাটের নৌকার মাঝি। ছোট ভাই তার বাড়ি বেড়াতে এসে নদীতে গোসলে নেমে স্রোতে হারিয়ে যায়।
দীর্ঘক্ষণ তার খোঁজ না পেয়ে স্থানীয়দের নিয়ে নদীতে খুঁজাখুজি করে পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিখোঁজের ৫ ঘন্টা পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রাসহ জাল ফেলে খোঁজ করার পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিস খোঁজ করছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1781017444.jpg)



_medium_1781016037.jpg)