ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০৭:২৪ পিএম

পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে নারীর রহস্যজনক মৃত্যু

পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে নারীর রহস্যজনক মৃত্যু

ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে লক্ষ্মী রানী (৩৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার প্রেমিক স্বপন অধিকারীকে (৩৮) আটক করেছে পুলিশ। প্রেমিকের কথায় স্বামীর ঘর ছেড়ে টাঙ্গাইল থেকে ধামরাইয়ে এসেছিলেন ওই নারী।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লক্ষ্মী রানী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা এবং বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারীও টাঙ্গাইলের সখিপুর উপজেলার রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বপন অধিকারীর সঙ্গে ধামরাইয়ে আসেন লক্ষ্মী রানী। তারা কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে অবস্থান করেন। একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে স্বপন কৌশলে তাকে ঘরে রেখে পালিয়ে যান। মঙ্গলবার ভোরে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন

পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য রয়েছে। এ কারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‌মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের ট্যাক্স কালেকশনের পদ্ধতি খুবই ত্রুটিপূর্ণ : জামায়াত আমীর

পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে নারীর রহস্যজনক মৃত্যু

মাঝরাতে ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় হাজার কেজি জিরাসহ কাভার্ডভ্যান জব্দ

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

রাজশাহীসহ রাতের মধ্যে ২০ অঞ্চলে ঝড়ের সতর্কতা