ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০৫:১০ পিএম

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল করার অপরাধে তিন কর্মীকে আটক করেছে পুলিশ। 

সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া সোমবার (৮ জুন) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান চালিয়েছে পুলিশ।

অভিযানে আটকরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর শহরের আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক।

জানা গেছে, সোমবার ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। মিছিলের পর দুপুরে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

আরও পড়ুন

 ওই মামলায় বিকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আটকাভিযান শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিট। পরে রাতে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে পুলিশ।
আটক ছাত্রলীগ কর্মীদের মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে।

বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে। 

মামলায় আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

কর্ণফুলী গ্রুপে ম্যানেজার পদে চাকরি, কর্মস্থল চট্টগ্রাম

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর

মানুষের নিচু মানসিকতায় পরিবর্তন আসা উচিত: কঙ্গনা

মাস্টারপ্ল্যান মোতাবেক বগুড়াকে উন্নয়ন করা হবে 

উত্তরা মটরসে নিয়োগ, বেতন ৪০ হাজার টাকা