ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০২:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন না বিশ্বকাপের দায়িত্বে থাকা আফ্রিকার সেরা রেফারি

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন না বিশ্বকাপের দায়িত্বে থাকা আফ্রিকার সেরা রেফারি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে ইতিহাস গড়ার পথে থাকা সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান শেষ পর্যন্ত টুর্নামেন্টের দায়িত্ব থেকে বাদ পড়েছেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে ফিফার চূড়ান্ত রেফারি তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

৩৪ বছর বয়সি আরতান ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (কাফ)-এর বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হন। ২০১৮ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায় রয়েছেন এবং আফ্রিকার শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনা করে আসছেন। ২০২৫ সালে তিনি আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও পরিচালনা করেন এবং পরবর্তীতে একই প্রতিযোগিতায় রেফারিং কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন। সোমালি কর্তৃপক্ষ জানায়, বৈধ ভ্রমণ নথি থাকা সত্ত্বেও তাকে প্রবেশ করতে দেয়া হয়নি।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আয়োজক দেশের অভিবাসন নীতির কারণে আরতানকে বিশ্বকাপে দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি। সংস্থাটি স্পষ্ট করে জানায়, ভিসা বা প্রবেশ অনুমতির সিদ্ধান্তে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এ বিষয়ে চূড়ান্ত ক্ষমতা আয়োজক দেশের সরকারের হাতে।

আরও পড়ুন

ঘটনার পর সোমালি ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে। অন্যদিকে আরতান জানিয়েছেন, তিনি পরিস্থিতি মেনে নিয়ে ভবিষ্যতের দিকে মনোযোগ দিচ্ছেন এবং সহকর্মীদের বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন না বিশ্বকাপের দায়িত্বে থাকা আফ্রিকার সেরা রেফারি

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

বড় জয় ফ্রান্সের, জিতেছে নেদারল্যান্ডসও

হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প