ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ১০:৩৫ এএম

৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ,ছবি: সংগৃহীত।

দেশের চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়গুলো হলো— পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম হেমায়েত জাহান। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। একই সঙ্গে বিদায়ি উপাচার্য অধ্যাপক মো. শহিদুল ইসলামকে অব্যাহতি দিয়ে নিজ কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। বর্তমান উপাচার্য অধ্যাপক এসএম হাসান তালুকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে নবপ্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ হানিফ। তিনি এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত চার উপাচার্যের মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী চার বছর পর্যন্ত কার্যকর থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

কলকাতা পৌরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসক নিয়োগ

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে লাফিয়ে পড়লেন যুবক

হরমুজ ইস্যুতে ইরানকে নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩