রংপুরের তারাগঞ্জে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে মোখলেছার রহমান (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ মে) সন্ধ্যায় দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত মোখলেছার রহমান ওই গ্রামের রুস্তম আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকায় বিদ্যুৎ না থাকায় অটোরিকশা চালক সন্ধ্যার দিকে বিদ্যুৎ এলে তার অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। ইউপি সদস্য আনারুল হক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন







