ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ১১:০৬ রাত

গাইবান্ধার সাদুল্লাপুরে কারখানায় ভেজাল গুঁড়া হলুদ, দেড় লাখ টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুরে কারখানায় ভেজাল গুঁড়া হলুদ, দেড় লাখ টাকা জরিমানা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গুঁড়া হলুদ মিলে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় রঙ মিশ্রিত ভেজাল হলুদ উৎপাদনের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (২৪ মে) দুপুরে গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নেতৃত্বে পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের আব্দুল খালেকের হলুদ ভাঙা মিলে এ অভিযান পরিচালনা করা হয়।

‎এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকটি মিলে কাঠের গুঁড়া ও ক্ষতিকর রাসায়নিক রঙ মিশিয়ে হলুদ উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।

আরও পড়ুন

গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, অভিযান চলাকালে খাদ্যে ব্যবহারের অনুপযোগী রঙ ও অন্যান্য ভেজাল উপাদান ব্যবহার করে হলুদ গুঁড়া প্রস্তুতের অভিযোগে মিল থেকে বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয় এবং মিল মালিককে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে কারখানায় ভেজাল গুঁড়া হলুদ, দেড় লাখ টাকা জরিমানা

বগুড়ার কালিতলা হাটে গরুর দাম কেমন?

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রাক্টর খাদে, আহত ৬

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

'বাবা-মা বউয়ের সাথে ঈদ করবো এটাই শান্তি'