দেশের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় বাধাদানকারীদের কঠোর হস্তে দমন করা হবে : কাজী রফিকুল ইসলাম এমপি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, সমাজ থেকে সকল ধরনের অন্যায় অবিচার মাদক এবং সন্ত্রাসী কর্মকান্ড নির্মুল করতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নদীভাঙ্গনের স্থায়ী সমাধান এবং রাস্তাঘাটের উন্নয়নসহ নানা ধরনের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে জনগনকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছি।
সারাদেশের ন্যায় সারিয়াকান্দি এবং সোনাতলাতেও নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কাজ শুরু করেছি। আমার নির্বাচনী এলাকাকে একটি সুখী সমৃদ্ধ সুজলা সুফলা উন্নত উপজেলা হিসেবে দেশের কাছে উপস্থাপন করতে চাই। এ উন্নয়ন কাজে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় যারা বাধাদান করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বার্মিজ চাকুসহ নানা ধরনের নিষিদ্ধ অস্ত্র বহনকারী এবং কিশোর গ্যাং নির্মুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল শনিবার বিকালে ফুলবাড়ি ইউনিয়নের কুমড়াডাঙ্গা পাড়ায় একটি সড়ক এবং সেতু নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথভ বলেন। এর আগে তিনি উপজেলা আইনশৃংখলা ও মাসিক সমন্বয় সভায় মিলিত হন এবং সম্প্রতি হত্যাকান্ডের হাত থেকে রক্ষা করতে সহযোগিতা করার স্বীকৃতি পুরস্কার হিসেবে একজন শিক্ষার্থীকে ৪ বান্ডিল টিন ও নগদ টাকা প্রদান করেন।
আরও পড়ুনউপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, নারচী ইউপির চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু, ভেলাবাড়ী ইউপির চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, হাটশেরপুর ইউপির চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান আলো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ ইকবাল, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, মডেল প্রেস ক্লাবের সভাপতি সাহাদত জামান, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অহিদুল ইসলাম মিলন প্রমুখ।
মন্তব্য করুন

_medium_1779635539.jpg)
_medium_1779635291.jpg)




