প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৯:১৮ রাত
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার (২৪ মে) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম (৩২) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুয়াজানী গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে।
টাঙ্গাইলের জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1779635291.jpg)




_medium_1779634423.jpg)