ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৭:৩৯ বিকাল

টেকনাফে কোটি টাকার জাল নোটসহ একটি চক্রের ২ সদস্য গ্রেফতার

টেকনাফে কোটি টাকার জাল নোটসহ একটি চক্রের ২ সদস্য গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোরবানির ঈদে রোহিঙ্গা ক্যাম্প, পশুর হাট ও স্থানীয় বাজারে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির।

আজ রবিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. নাজমুল।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকিব তরফদার বলেন, ‘একটি চক্র কোরবানির ঈদ ঘিরে রোহিঙ্গা ক্যাম্পসহ পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি ভাড়া বাসায় অভিযান চালায় বিজিবি। এ সময় এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, প্রিন্টার, সোনালী ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘ঈদ ঘিরে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এসব জাল টাকা সরবরাহ করে আসছিল। বিশেষ করে পশুর হাট ও বিপণিবিতানে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

স্থানীয় জাদিমুড়া বাজারের ব্যবসায়ী আবদুল আজিজ বলেন, ‘ওই দুই ব্যক্তি কয়েকদিন আগে শ্রমিক পরিচয়ে ওই বাসায় ওঠেন। কিন্তু তারা ভেতরে জাল টাকা তৈরির মতো কাজ করছেন, তা কেউ বুঝতে পারেনি। মূলত রোহিঙ্গা ক্যাম্পকে টার্গেট করেই তারা এসব জাল টাকা তৈরি করেছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে কোটি টাকার জাল নোটসহ একটি চক্রের ২ সদস্য গ্রেফতার

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

এবার আসছে ‘মাইকেল-২’

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আইসিসি

ময়মনসিংহে আগুন লেগে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল