ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৭:২৫ বিকাল

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ডুবে মোছা. তাবাসসুম খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৪ মে) দুপুরে আখাউড়া পৌরসভার খালাজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ওই গ্রামের বাসিন্দা মো. আলী আশরাফ খানের মেয়ে।

পরিবার জানায়, দুপুরে বাড়ির পাশে খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স কম এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আসছে ‘মাইকেল-২’

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আইসিসি

ময়মনসিংহে আগুন লেগে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

ম্যানেজর পদে জনবল নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

বগুড়া সিটি কর্পোরেশনের যানজট সমস্যার সমাধান দিলেন মীর শাহে আলম