ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৩:২৬ দুপুর

টাঙ্গাইলে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের 

টাঙ্গাইলে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনায় একজন আহত হন। আজ রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-তাকবির মিয়া (১৫) উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে ও একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪)।

স্থানীয়রা জানান, বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালিমন্দিরের সামনে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।

আরও পড়ুন

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, সকালে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুইজনকে জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের 

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণে নিহত ২৪

আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী

যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ক্যাম্প সরিয়ে নিলো ইরান