ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০২:৫৯ দুপুর

আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার

আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বার্সেলোনা। সেই নারী চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্ব আবারও ফিরে পেল কাতালান দলটি। গত রাতের ফাইনালে ফ্রান্সের লিওঁকে ৪-০ গোলে উড়িয়ে চতুর্থবারের মতো ইউরোপসেরা বনে গেছে বার্সেলোনার নারীরা।

 শনিবারের ফাইনালে দলের হয়ে দুটি করে গোল করেছেন পোলিশ ফরোয়ার্ড ইউয়া পাহোর এবং স্প্যানিশ ফরোয়ার্ড সালমা পারাউয়েলো। প্রথমার্ধে দুই দলই সতর্ক ছিল। লিওঁর একটি গোল অফসাইডে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে বার্সার নিজেদের অর্ধ থেকে বল কেড়ে সামনে এগিয়ে যান পাত্রি গুইখারো। তিনি ডানদিকে পাহোরকে পাস দেন, আর তার দুর্দান্ত ফিনিশে প্রথম গোল পায় বার্সা। ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আরও সহজভাবে। লিওঁর রক্ষণ হঠাৎই যেন খেই হারায়। পাহোর বক্সে ফাঁকায় বল পেয়ে যান। এসমে ব্রাখতসের পাস থেকে কাছ থেকে জালে বল জড়িয়ে দেন ২৯ বছরের এই স্ট্রাইকার।

আরও পড়ুন

এই গোলের পরই লিওঁ পুরোপুরি মনোবল হারায়। ৯০ মিনিটে দূর থেকে দারুণ এক শটে তৃতীয় গোল করেন পারাউয়েলো। এরপর মাত্র তিন মিনিট পর পাল্টা আক্রমণে চতুর্থ গোলটিও তারই পায়ে। এই জয়ে বার্সা তাদের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ জিতল। শেষ ৬ বছরে এটি তাদের চতুর্থ শিরোপা। মাঝে দুবার ফাইনালে হেরেছিল দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী

যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ক্যাম্প সরিয়ে নিলো ইরান

রামিসা হত্যার ঘটনার সাত দিনের মধ্যেই বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তিকে ‘খারাপ’ বলছে ইসরায়েল