ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৫, ০৪:৩৫ দুপুর

বগুড়া ইবনে সিনা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়া ইবনে সিনা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ছবি : আসাফ-উদ-দৌলা ডিউক

ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার বগুড়ার উদ্যোগে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা-থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২৯ জন কনসালটেন্টের উপস্থিতিতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থতি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি এন্ড অবস্ বিভাগের অধ্যাপক ডাঃ আফরোজা সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট এর ডেপুটি ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) ডাঃ এ.কে.এম মাসুদ পারভেজ।

প্রধান আলোচক ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মো. লিয়াকত আলী, এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিটের ম্যানেজার এন্ড এডমিন ইনচার্জ হানিফ উদ্দিন আহমদ, একাউন্টস ইনচার্জ, জোনাল ইনচার্জ (বিডি), এইচআর ইনচার্জ ও ডি-ল্যাব বগুড়ার জোনাল ইনচার্জ (বিডি)সহ প্রমুখ। ক্যাম্পে কনসালটেন্টগণ প্রায় ১২শ’ দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা

পলাশে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১