চাঁপাইনবাবগঞ্জে ৬ কোটি ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৬ কোটি ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি ৩শ’ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধারকৃত হেরোইনের বর্তমানমূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় এসআরবি-৫ ব্যটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি বিনোদপুর ইউনিয়নের খোন্দা গ্রামে গোপালনগরগামী পাকা সড়কের পাশে অভিযান চালায়।

এসময় প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৬ কেজি ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় জিডি করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192984