দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনে আগুন অল্পের জন্য রক্ষা ট্রেন যাত্রীরা

দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনে আগুন অল্পের জন্য রক্ষা ট্রেন যাত্রীরা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে রাতের আঁধারে রেল লাইনে টায়ার জ্বালিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন শত শত ট্রেনযাত্রী। গতকাল শনিবার রাত সোয়া ১০টায় পার্বতীপুর থেকে ঢাকাগামী রুটে ভবানীপুর রেলস্টেশনের আউটার সিগন্যানের কাছে রেললাইনে টায়ার জ্বালিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের চালক সামনে আগুন দেখতে পেয়ে দ্রুততার সাথে ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় কোন দুর্ঘটনা থেকে ট্রেনের যাত্রীরা রক্ষা পান। এ অবস্থায় ট্রেন যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে পার্বতীপুর জআরপি থানার ওসি মাহমুদুন্নবী জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192983