ঠাকুরগাঁওয়ে শ্রেণিকক্ষ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে শ্রেণিকক্ষ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শাহের আলী (৭৪) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শনিবার সকালে সদর উপজেলার শান্তিনগরস্থ ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের একটি শ্রেণিকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাহের আলী সদর উপজেলার জগন্নাথপুর আইনিয়নের বাহাদুরপাড়ার বাসিন্দা। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টায় খাওয়া শেষে ঘরে যায়। পরদিন শনিবার সকালে পরিবারের লোকজন শাহের আলীকে ঘরে না পেয়ে খুঁজতে থাকে। পরে শান্তিনগরে পলিটেকনিক ইনস্টিটিউটের একটি শ্রেণিকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শাহের আলী ছেলে আব্দুল হামিদ জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক হতাশাগ্রস্ত ছিলেন। ঠাকুরগাঁও থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192982