দিনাজপুর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন এনায়েতপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল শনিবার দিবাগত রাতে বিজিবির অভিযানিক তৎপরতা টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বর্তমানমূল্য আটচল্লিশ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ চোরাচালানের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত ও তাদের অপতৎপরতার নেটওয়ার্ক উদঘাটনে গোয়েন্দা অনুসন্ধান চলছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এমএম জিল্লুর রহমান জানান, মাদক পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক, সীমান্তে তাদের অপতৎপরতা প্রতিহত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক পাচারের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192977