জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উচাই ইসলাহুল উম্মাহ বালক-বালিকা কওমী মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাদ্রাসার কোমলমতি শিশুদের হাতে পুষ্টিকর ডিম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, মাদ্রাসার সভাপতি আলহাজ মহসীন আলী মন্ডল, সহ-সভাপতি বেলাল হোসেন, সদস্য আব্দুল কাদের মন্ডল, এমদাদুল হক ও মুহতামিম মাওলানা মোজাহিদুল ইসলাম নীরব প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192976