সিরাজগঞ্জের শাহজাদপুর মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের শাহজাদপুর মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমাবেশে মিলিত হয়। এত বক্তব্য রাখেন, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক শাহীন ব্যাপারী, সংগঠন সম্পাদক আলমগীর ব্যাপারী, বিএনপি নেতা ইয়াছিন আলী, কৃষকদলের সভাপতি শহীদুল ইসলাম রাজ, মজনু ব্যাপারী প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192963