শেষ হলো বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন
কবি আড্ডা, কবিতা পাঠ, জিয়াবাড়ী ও মমইন ইকোপার্ক পরিদর্শনের মাধ্যমে শেষ হলো বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন। আজ রোববার (২৯ নভেম্বর) কবিরা দিনের শুরুতেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়ীতে জিয়াবাড়ি পরিদর্শনে যান, তারপর মমইন ইকোপার্কে। সমাপনী অনুষ্ঠান মমইন ইকোপার্কের টিএমএসএস বিনোদন জগৎ মঞ্চে অনুষ্টিত হয়।
সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক বকুল আশরাফ। নাট্যকর্মী রবিউল করিম হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইসলাম রফিক, নজমুল হেলাল, এড পলাশ খন্দকার, সম্পাদক আহমেদ শিপলু, সৈকত হাবিব।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফিরোজ শাহ্, কবি সানাউল্লাহ সাগর, কবি তিথি আফরোজ, কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি বেলাল সরকার, কবি সুমন মোহন্ত, কবি জীবন সাহা, কবি শাকিবুল শাকিব, কবি আমিনুল ইসলাম রঞ্জু, বিশ্বজিৎ দাশ, আব্দুর রাজ্জাক বকুল, পিন্টু রহমান, কবি নিরঞ্জন হীরা, কবি কমল কুজুর।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192962