রংপুরের পীরগঞ্জে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের কলাবাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ একদল আওয়ামী লীগ কর্মি ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলো- উপজেলার তুলারামপুর গ্রামের আব্দুল বারী মাস্টারের ছেলে রেজাউল করিম (৪৫) এবং শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে ছাবিল মিয়া সুমন (২৮)।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192960