বগুড়ার আদমদীঘিতে ১৫ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ১৫ লিটার চোলাইমদসহ মহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে সান্দিড়া গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিদুল ইসলাম আদমদীঘির সান্দিড়া গ্রামের সরফুল ইসলামের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে গ্রামে মহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি মদ বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192954