বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’: রেডিওলজি সেবা অটোমেশন, বাস হস্তান্তর ও সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজ ও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম ও পূবালী ব্যাংকের ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে উপহার হিসেবে একটি বাস হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. আখতারুজ্জামান এবং পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন। পূবালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইছ মোঃ শামসুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও শাহবাগ শাখা ব্যবস্থাপক মোছাঃ মাসুমা খাতুন এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, “স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে বলে আমি আশাবাদী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য বাস উপহার এবং সেলফ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এই মহতী উদ্যোগের জন্য তিনি পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “পূবালী ব্যাংক সব সময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওলজি সেবা অটোমেশন, বাস উপহার এবং সেলফ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির সঠিক ব্যবহার চিকিৎসাসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করবে।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে পূবালী ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’:
রেডিওলজি সেবা অটোমেশন, বাস হস্তান্তর ও সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজ ও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম ও পূবালী ব্যাংকের ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে উপহার হিসেবে একটি বাস হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. আখতারুজ্জামান এবং পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন। পূবালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইছ মোঃ শামসুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও শাহবাগ শাখা ব্যবস্থাপক মোছাঃ মাসুমা খাতুন এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, “স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে বলে আমি আশাবাদী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য বাস উপহার এবং সেলফ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এই মহতী উদ্যোগের জন্য তিনি পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “পূবালী ব্যাংক সব সময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওলজি সেবা অটোমেশন, বাস উপহার এবং সেলফ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির সঠিক ব্যবহার চিকিৎসাসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করবে।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে পূবালী ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192933