গ্রী বিজনেস মিট-২০২৭ অনুষ্ঠিত
বিশ্বের নাম্বার ১ এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী বিজনেস মিট-২০২৭ সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়। সকাল ০৯:৩০ অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রী গ্লোবাল এর আন্তর্জাতিক বিক্রয় বিভাগের সেলস ম্যানেজার আরস্কো লিয়াও। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের সকল পার্টনারবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দ।
সম্মেলনের শুরুতে গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ অংশগ্রহণকারী পার্টনার ও অতিথিবৃন্দকে স্বাগত জানান। তিনি তিন যুগেরও বেশী সময় ধরে বিশ্বসেরা গ্রী ব্র্যান্ডের পণ্য সামগ্রী দেশের ক্রেতা ও ব্যবহারকারীদের নিকট প্রচার, প্রসার, নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা প্রদানের জন্য পার্টনার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন দেশের ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে বিশ্বের নাম্বার ১ ব্র্যান্ড গ্রী এর সাথে প্রযুক্তি শেয়ারিং মাধ্যমে কাজ করছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ, পরিবেশ সংরক্ষণ এবং সাশ্রয়ী মূল্যে বিশ্ব মানের পণ্য সরবরাহের জন্য গ্রুপটি নিজস্ব কারখানা গ্রী এর পণ্য সামগ্রীর উৎপাদন করছে।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাপা বলেন বাংলাদেশে গ্রী এর পণ্য সামগ্রী বিপণনে বিশেষ ভূমিকা পালন করেন পার্টনারবৃন্দ। গ্রী বর্তমানে বাংলাদেশেও নাম্বার ১ এবং সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করছে। পার্টনারদের নিরলস পরিশ্রম, আন্তরিক সহযোগিতা এবং নিরবিচ্ছিন্ন ভালোবাসার ফলে এই অর্জন সম্ভব হয়েছে। তিনি গ্রী এর সকল কৃতিত্বের মূল দাবিদার সম্মানিত পার্টনারবৃন্দ। যার জন্য তিনি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন প্রতি বছরেই আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই আমাদের সম্পর্কের উদযাপন, একে অপরের কথা শোনার সুযোগ এবং একসাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দিন হিসাবে।
সম্মেলনে গ্রুপটির এমডি মোঃ নুরুল আমিন বলেন আজ আমরা একত্রিত হয়েছি সেই সব মানুষদের সম্মান জানাতে যাদের উদ্যোগ, নিষ্ঠা এবং আস্থা গ্রী এসিকে সারা বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে নিয়ে এসেছে। তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পার্টনারবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ এবং সহকর্মীবৃন্দ সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানান। তিনি বলেন প্রতিটি সাফল্য বা অর্জনের পিছনে রয়েছে কিছু মানুষ এবং তাঁদের পরিবারের অক্লান্ত পরিশ্রম, নিরলস সংগ্রাম। বাংলাদেশে গ্রী এর সকল সাফল্য ও অর্জনের পেছনে রয়েছে আমাদের গর্বিত পার্টনারবৃন্দ, তাঁদের কর্মচারী, তাঁদের পরিবারবর্গ এবং এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত মালিক, সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আমি সবাইকে আবারও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি।
সম্মেলনে বিশেষ অতিথি গ্রী গ্লোবাল এর আন্তর্জাতিক বিক্রয় বিভাগের সেলস ম্যানেজার আরস্কো লিয়াও পার্টনারদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন। তিনি বলেন বাংলাদেশ, বর্হিবিশ্বে গ্রী’র সর্বোত্তম ব্যবসায়িক পার্টনার। তিনি গ্রী পণ্য বাংলাদেশী গ্রাহকদের নিকট সহজলভ্য এবং প্রসারের জন্য পার্টনারদেরকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বিশ্বব্যাপী গ্রী পণ্যের সাফল্যের ইতিহাস এবং বর্তমান অবস্থান তুলে ধরেন। তিনি বলেন গ্রাহকদের কাঙ্খিত চাহিদা পূরণ এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহের কারণে গ্রী আজ গণমানুষের আস্থায় বিশ্বে নাম্বার ১। গ্রাহকদের বর্ধিত এই চাহিদা নিরবিচ্ছিন্ন ভাবে পূরণের নিমিত্তে আমরা প্রযুক্তি শেয়ারের মাধ্যমে বাংলাদেশে কারখানা স্থাপন করছি। তিনি আরো জানান যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে। বাংলাদেশও এই নিয়ে বেশ ঝুঁকিতে রয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতার কারণে গ্রী প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশ বান্ধব কাঁচামাল, যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়। গ্রী এসি শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিকভাবে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। বাংলাদেশে তৈরি গ্রী এসি এবং বিদেশে তৈরি এসির মধ্যে কোনো ফারাক নেই। গ্রী এসি তৈরির ক্ষেত্রে প্রতিটি দেশের আবহাওয়ার কথা এবং গ্রাহকদের কাঙ্খিত প্রয়োজনের সঙ্গে মানানসই করে প্রস্তুত করা হয়। বাংলাদেশের পরিবেশে কার্বন নিঃসরণ মাত্রা শূন্য পর্যায়ে রাখতে এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনে গ্রী তার উদ্ভাবনী প্রযুক্তি ও পরিবেশ বান্ধব কাঁচামাল গ্রী এর প্রতিটি পণ্য ব্যবহার করছে।
সম্মেলনে গ্রী এসির বিশেষ সুবিধা ও বৈশিষ্ট্য তুলে ধরেন গ্রুপটির ডিএমডি মোঃ নুরুল আফছার। তিনি জানান, বিশ্বের প্রায় ১৯০ টিরও অধিক দেশে প্রায় ৬০ কোটির অধিক গ্রাহক গ্রী এসি ব্যবহার করছেন। গ্রী এসি ঘরের বাতাসের ভাইরাস ও ব্যাকটোরিয়া ধ্বংস করে ঘরের পরিবেশকে রাখে নির্মল, সুন্দর ও জীবাণুমুক্ত। ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে এসি এখন আর শৌখিন ও বিলাসজাত সামগ্রী নয়, গ্রী এসির সাশ্রয়ী মূল্য, গুণগত মান ও দীর্ঘস্থায়িত্বের কারণে বিশ্বব্যাপী এটি এখন মানুষের নিত্য পণ্য সামগ্রীতে পরিণত হয়েছে। গ্রী’ই বর্তমান বিশ্বে পরিবেশ বান্ধব এসি উৎপাদনে শীর্ষে। সম্প্রতি পরিবেশ বান্ধব প্রযুক্তি সমৃদ্ধ আরো নতুন কয়েকটি মডেলের গ্রী এসি বাংলাদেশের বাজারে প্রবেশ করছে। এছাড়া গ্রী’র সৌলার সিস্টেম প্রযুক্তি সমৃদ্ধ এসি ব্যবহারের মাধ্যমে জিরো বৈদ্যুতিক বিল এবং জিরো কার্বন নিঃসরণ সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন বিশ্বব্যাপী গ্রী’র সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং সিস্টেম স্বল্প পরিসরে স্বল্প ব্যয়ের মাধ্যমে সর্বাধিক স্পেস এয়ারকন্ডিশনিং করা যায়। গ্রী’র ভিআরএফ, স্ক্রু চিলার, সেন্ট্রিফিউগাল চিলার এবং প্যাকেজড টাইপ এয়ারকন্ডিশনিং সিস্টেম বিশ্বের অধিকাংশ বৃহৎ কর্পোরেট অফিস, বহুতল ভবন, হাসপাতাল, বাণিজ্যিক ভবন, শপিংমল এবং শিল্প কলকারখানায় ব্যবহার করা হচ্ছে। গ্রী’র আবিষ্কৃত আধুনিক ওয়াটার কুলড ম্যাগনেটিক চিলার প্রযুক্তি ইন্ডাষ্ট্রিয়ালসহ বৃহৎ প্রকল্পের এয়ারকন্ডিশনিং কার্যক্রমকে করছে সহজলভ্য এবং পরিবেশ বান্ধব। গ্রী’র এই প্রযুক্তি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে।
সম্মেলনে ২০২৭ সালের বিপণন কার্যক্রমকে আরো গতিশীল ও সুদৃঢ় করতে গ্রাহকদের চাহিদা ও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। সম্মেলনের শেষ পর্বে গ্রী বিজনেস মিট ২০২৭ কার্যক্রমের মাধ্যমে পরিসমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক নুরুল আজিম সানি, সিনথিয়া কায়নাথ নুর, উপদেষ্ঠা মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চেীধুরী এবং কর্পোরেট বিপণন জিএম মোঃ জহিরুল হক সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192932