মেহেরপুরে নিষিদ্ধ সিরাপসহ যুবক গ্রেফতার
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে ৯২ বোতল আমদানি নিষিদ্ধ কোডিনযুক্ত সিরাপসহ লিখন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।
এসআরবি-১২-এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও কোম্পানি কমান্ডার মো. ফাহাদুজ্জামান আকন্দ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, রবিবার (২৯ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর এলাকায় মেহেরপুর এসআরবি এর একটি দল অভিযান চালিয়ে লিখন মিয়া আটক করে। এসময় তার কাছ থেকে নিশিদ্ধ ৪৯ বোতল অ্যাপকোরস ও ৪৩ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিখন দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতার লিখন মিয়া মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের শওকত আলীর ছেলে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192905