হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৪৮

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু। একই সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪৮ জন।

আজ রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮ জন। অন্যদিকে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৬ জনে।  

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192902