জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না : জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না : জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনও জাতীয় ঐক্য হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ রবিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে যেসব ধারা দরকার জুলাই সনদে সেসব ধারা রাখতে চায় বিএনপি। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গণভোটের আলোকে সংস্কার করুন, সব ধরনের সহযোগিতা পাবেন।

শফিকুর রহমান বলেন, সংসদ অকার্যকর মনে হলে বর্জন করবো। এই সরকারের কিছু নেতা স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই দ্বিমুখী নীতি থেকে বের না হলে সরকারের সঙ্গে কীসের ঐক্য, প্রশ্ন জামায়াত আমিরের।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192894