ইউনাইটেডের পুনর্গঠন প্রত্যাশার চেয়েও কঠিন মনে করছেন পচেত্তিনো

ইউনাইটেডের পুনর্গঠন প্রত্যাশার চেয়েও কঠিন মনে করছেন পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর দলটির পুনর্গঠনের যে প্রত্যাশার চেয়েও কঠিন, তা স্বীকার করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। ব্রেন্টফোর্ডের কাছে নিজেদের মাঠে ৪-০ গোলের বড় ব্যবধানে হারের পর আর্জেন্টাইন কোচ বলেছেন, বাস্তবতা মেনে নিয়েই দলকে এগিয়ে নিতে হবে।

গতকাল শনিবার রাতে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শুরুটা ভালো করেছিল ইউনাইটেড। কিন্তু পরে আবারও ভেঙে পড়ে দলটি। প্রতিপক্ষের চারটি লক্ষ্যে থেকেই চার গোল হজম করে তারা। দায়িত্ব নেওয়ার ১০ দিন ও তিন ম্যাচের মাথায় পচেত্তিনো বুঝতে পারছেন, দলটির আত্মবিশ্বাস ফেরোনো কতটা বড় চ্যালেঞ্জ। 

শনিবার প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শুরুটা ভালো করেছিল ইউনাইটেড। কিন্তু পরে আবারও ভেঙে পড়ে দলটি। প্রতিপক্ষের চারটি লক্ষ্যে থাকা শট থেকেই চার গোল হজম করে তারা। দায়িত্ব নেওয়ার ১০ দিন ও তিন ম্যাচের মাথায় পচেত্তিনো বুঝতে পারছেন, দলটির আত্মবিশ্বাস ফেরানো কতটা বড় চ্যালেঞ্জ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, ‘কঠিন সময়, অবশ্যই। আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করবেন, প্রত্যাশার চেয়েও কঠিন কি না? অবশ্যই। কারণ, আমরা এমন ফল কখনোই আশা করি না। কিন্তু এটাই বাস্তবতা এবং আমাদের তা মেনে নিতে হবে। আমরা এই কাজের জন্যই এখানে এসেছি।’ এর আগে গত সপ্তাহে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরেছিল ইউনাইটেড। টানা দুই ম্যাচে অন্তত চার গোলের ব্যবধানে হারার ঘটনা ১৯৬৩ সালের পর এই প্রথম। লিগ টেবিলেও ১৯তম স্থানে নেমে গেছে দলটি। রবিবার ক্রিস্টাল প্যালেস নিজেদের মাঠে হাল সিটিকে হারালে তলানিতে চলে যাবে ইউনাইটেড।

পচেত্তিনোর মতে, দলের আত্মবিশ্বাস তলানিতে থাকায় প্রথম গোল হজমের পর ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ছে খেলোয়াড়দের জন্য। তিনি বলেন, ‘আত্মবিশ্বাস কম থাকলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু প্রতিপক্ষের প্রথম লক্ষ্যে থাকা শট থেকেই গোল হজম করার পর খেলোয়াড়দের পক্ষে ঘুরে দাঁড়ানো সত্যিই কঠিন হয়ে পড়ে। আমরা হতাশ এবং এই ফল খুবই যন্ত্রণাদায়ক।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192890