গাইবান্ধার সাঘাটায় মাদক মামলার ২ আসামি গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় মাদক মামলার ২ আসামি গ্রেফতার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় পৃথক দু’টি মাদক মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ওসমানের পাড়ার মো. শাহিন মিয়া(৩৫) ও ভরতখালী গ্রামের মো. বেল্লাল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহিন মিয়া ২০১৮ সালের মাদক মামলার আসামি। অন্যদিকে, বেল্লাল হোসেনের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা এবং ঢাকা রেলওয়ে থানার মামলা রয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদা জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192830