এনএসআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৭৪৬ জনের সরকারি চাকরির সুযোগ
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৭টি পদে ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৩ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ৮টায়, চলবে ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এক নজরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা
- আবেদনের শেষ তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- কর্মস্থল: যে কোনো স্থান
- বয়স: ১ নভেম্বর ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট পদে ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৪ নং পদের জন্য ২২৩ টাকা, ৪-১৩ নং পদের জন্য ১১২ টাকা এবং ১৪-১৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192822