গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী আটক
গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মারুফ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ৮টি থানা পুলিশ গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে মহানগরের বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।