লালমনিরহাটে জাল টাকাসহ চক্রের দুই সদস্য আটক
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী(২৭) ও কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. নুর আলম(৩৮)।
আজ শনিবার (২৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, তাদের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাত ১১টায় লালমনিরহাট পৌরসভার মিশনমোড় এলাকার সীমান্ত হোটেলের সামনে থেকে জুলফিকার আলীকে গ্রেফতার করা হয়।
পরে জুলফিকার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে জাল নোটের সরবরাহকারী মো. নুর আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ ঘটনায় লালমনিরহাট থানার এসআই মো. নুরুল হক সরকার বাদি হয়ে একটি মামলা করেছেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192792