ঘুম ও স্বপ্ন 

ঘুম ও স্বপ্ন 

নূরের বয়স দশ থেকে বারো বছর হবে। বিকেলে খেলাধুলা করে এসে হাতমুখ ধুয়ে পড়তে বসে। পড়াশোনা শেষ না হতেই মায়ের ডাক, নূর আয় ভাত খাবি। নূরের জবাব আসছি আর একটু নু বাকি। খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলো। গভীর রাত তখন, নূর দেখে সে পড়াশোনা করতে করতে অনেক বড় পাস করেছি। তাকে দেখে সবাই সালাম দেয় সম্মান করে। মা বাবা কে অনেক কিছু দিতেছে। তার ইচ্ছে সে চাঁদের দেশে ঘুরতে যাবে সাথে মা কে নিয়ে যাবে। আসতে পথে নিরিবিলি একটা জায়গা সেখানে বসে একটু বিশ্রাম নিচ্ছে এমন সময়, একটা পরী এলো। নূর ভয় পেয়ে গেলো। 

কিন্তু পরী বললো, তুমি ভয় পেয়ো না। আমি পরী ইচ্ছে পরী। তোমার ইচ্ছে পূরণ করতে এসেছি। তখন নূর বললো, কিন্তু আমি তো মাকে সাথে নিয়ে যাব। পরী বললো, চাঁদের দেশে একাই যেতে হয়, সেখানে অনেক কিছু আছে, কেউ কেউ লোভ সামলাতে পারে না, চুরি করে। আর তখন বিপদে পড়ে আর আসতে পারে না। তাই তোমাকে একাই যেতে হবে। পরীর কথা মতো নূর রাজি হলো। এবার পরীর পিঠে চড়ে নূর চাঁদের দেশে ঘুরতে চলে গেলো। 

সেখানে গিয়ে যা দেখে সব ভালো লাগে, সোনা রূপা হিরা পান্না মণি মুক্তা টাকা পয়সা জামা কাপড় জুতা গহনা শার্ট কি না আছে তাতে! সব হাত দিয়ে হাত দিয়ে দেখে কিন্তু নূরের লোভ হয় না কারণ, পরী বলেছে, লোভ হলে আর দেশে আসা যাবে না। অনেক জিনিস দেখালো সাগর নদী জোছনা তারা আরও আরও অনেক কিছু। এবার পরী বললো, চলো খাবে, খাবার কথা বলতে বলতেই যত রকম মজার মজার খাবার আছে সব চলে এলো।কি থুয়ে কি খাবে দিশকূল পায় না। তবু অনেক অনেক মজার মজার খাবার খেয়ে নিলো। খাবার শেষে শরীর ক্লান্ত হয়ে এলো। এবার নূরের মায়ের কথা মনে পড়ে গেলো। 

পরী বললো, মা তো এখানে নেই তুমি এখন চাঁদের দেশে। তখন নূর ঘুমানোর অনেক চেষ্টা করলো কিন্তু মায়ের কথা বাবার কথা মনে পড়ে আর ঘুম এলো না। তখন পরী কে বললো, পরী তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো। পরী বললো, এখন না পরে নিয়ে যাবো। তখন, নূর খুব জোরে রাগ করলো চেচামেচি করলো, চিৎকার করলো, তার চিৎকার শুনে মা দৌড়ে এসে দরজায় কড়া নাড়লো কি হয়েছে নূর? দরজা খুলে দাও দেখি কি হয়েছে? তখন ঘুম ভেঙে যায় নূরের আর শুনতে পায় মায়ের ডাকাডাকি। দরজা খুলে মাকে বলে, না মা কিছু না আমি একটা স্বপ্ন দেখছিলাম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192733