সিরাজগঞ্জ শাহজাদপুরে বিস্ফোরক মামলায় গ্রেফতার ২
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে শাহজাদপুর থানা পুলিশের একটি দল পৌর সদরের দ্বারিয়াপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ(৫০) ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রশান্ত (৫৮)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত ওই দুই নেতাকে দ্বারিয়াপুর মহল্লায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গতকাল শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192722