নীলফামারীর কিশোরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ‎গ্রেফতারকৃৃত মাদক কারবারি হলো, লিপন মিয়া ওরফে ভল্লু (৪০) এবং মনজিল হোসেন (২৬)।

‎জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহাগিলী ইউনিয়নের অন্তর্গত নেতরার বাজার থেকে বাগানবাড়ি রারাস্তায় রাতেই পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহ হলে এ দুইজনকে আটক করে তল্লাশি করলে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ওসি আব্দুল গফুর জানান, গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192719