বগুড়ায় ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রতন ফকির (৩০)কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২ বগুড়া ও সদর কোম্পানির যৌথদল গতকাল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ধৃত রতন বগুড়া মহানগরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল ফকিরের ছেলে। মাদক মামলায় আদালতের রায়ে তার ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো একমাসের কারাদন্ড দেয়া হয়। তবে তিনি পলাতক ছিল। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। ধৃত রতনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192699